ঐতিহাসিক ঘটনাবলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঐতিহাসিক ঘটনাবলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ মার্চ, ২০১৪

পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপনের দিন আজ

আজ ১০ মার্চ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপনের দিন। ১৯৯৭ সালের এদিন পার্বত্য চট্টগ্রামের তিন সংগঠন পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের মাধ্যমে এই পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন করে এবং একটি প্রচারপত্র বিলি করে। যে সময় এই দাবি উত্থাপন করা হয় সে সময় পার্বত্য চট্টগামসহ দেশে-বিদেশে সর্বত্রই পার্বত্য চুক্তিকে ঘিরে চলছিলো জোর প্রচার-প্রচারণা, রেডিও-টিভি, পত্র-পত্রিকা ছিল সরব, পরিস্থিতি ছিল সম্পূর্ণ বৈরী ও প্রতিকূল। এ ধরনের পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব সমাজের অগ্রণী অংশটি এই পূর্ণস্বায়ত্তশাসনের দাবি উত্থাপনের মধ্যে দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণে পালন করে এক ঐতিহাসিক দায়িত্ব। এর ফলে অচিরেই শাসক চক্রের প্রতারণা চুক্তি সম্পাদনকারী জেএসএসসহ সবার কাছে উন্মোচিত হয়।