জাতীয় সংসদ নির্বাচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় সংসদ নির্বাচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

পার্বত্য চট্টগ্রামে অতীতের নির্বাচনী ইতিহাস ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয়

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেই পার্বত্য চট্টগ্রামের জুম্মদের মধ্যে আ’লীগ-বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। দশম জাতীয় সংসদকে সামনে রেখে এবারও তার কোন ব্যতিক্রম চোখে পড়ছে না। নিজেদের স্বাতন্ত্র্য ঐতিহ্য ভুলে গিয়ে তথাকথিত জাতীয় দলে ভিড়তে হুমড়ি খেয়ে পড়তে শুরু করেছে। সুবিধা লাভের আশায় অনেকে নিজের জাতীয় অস্তিত্বকে বিকিয়ে দিতেও লজ্জাবোধ করছে না। যা নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয়।

পার্বত্য চট্টগ্রামের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৫৪ সাল থেকে ’৯১ সালের আগ পর্যন্ত জুম্ম জনগণ আওয়ামী লীগ-বিএনপি কোন দলকেই গ্রহণ করেনি। প্রতিটি নির্বাচনে শাসক দলের প্রার্থীদের পরাজিত করে জুম্মরা নিজস্ব স্বতন্ত্র প্রার্থীকে জয়যুক্ত করেছে। জুম্ম জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে বরাবরই এসব দল পরাজয় বরণ করেছে। যে দল পার্বত্য চট্টগ্রামের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, যে দল জোর জুলুম ও দমন-পীড়ন চালিয়েছে, জুম্ম জনগণ বরাবরই সে দলকে প্রত্যাখ্যান করেছে।