স্মরণীয়-বরণীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মরণীয়-বরণীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
স্মৃতিতে রূপক দা
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
১৩তম মৃত্যুদিবসে শহীদ রূপক চাকমা'র স্মরণে..
বুধবার, ১২ মার্চ, ২০১৪
সুদীর্ঘ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীতে কিছু কথা
আজ ১২ মার্চ ২০১৪ সাল।
গতবছর (২০১৩) এইদিনে জনসংহতি সমিতি(এমএন লারমা)-এর অন্যতম সংগঠক সুদীর্ঘ চাকমা লংগদু
এলাকায় সাংগঠনিক কাজ করতে গিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীদের
(এক সময়ের আন্দোলনের সহযাত্রী!) ব্রাশ ফায়ারে
৩জন সহযোদ্ধাসহ নির্মমভাবে নিহত হয়েছিলেন। আজ তাঁর এবং তাঁর সাথে নিহত সহযোদ্ধাদের
মৃত্যুর এক বছর পূর্ণ হল।
শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
মুখোশ বাহিনীর বিরুদ্ধে গৌরবোজ্জ্বল প্রতিরোধ বার্ষিকী ও শহীদ অমর বিকাশ দিবস আজ
আজ ৭ মার্চ সেনা সৃষ্ট মুখোশ বাহিনীর বিরুদ্ধে গৌরবোজ্জ্বল
প্রতিরোধ বার্ষিকী ও শহীদ অমর বিকাশ দিবস। ১৯৯৬ সালের এদিন খাগড়াছড়ির জনতা মুখোশ বাহিনীর
বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলে। এদিন মুখোশ বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে
সেনাবাহিনীর গুলিতে শহীদ হন অমর বিকাশ চাকমা। জনতার প্রতিরোধের মুখে পরবর্তী সময়ে সরকার
ও সেনাবাহিনী মুখোশবাহিনী ভেঙে দিতে বাধ্য হয়।
সে সময় তিন সংগঠনের (পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র
পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন) মুখপত্র স্বাধিকার বুলেটিনে এ ঘটনার বিস্তারিত বিবরণ
তুলে ধরা হয়। নীচে স্বাধিকার বুলেটিনে প্রকাশিত প্রতিবেদনটি হুবহু দেয়া হলো:
-----------------
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩
স্মরণ: আজ শহীদ ভরদাস মুনির ২১তম মৃত্যুবার্ষিকী
আজ ১৩ই
অক্টোবর পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদাস মুনি চাকমার
২১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের এই দিনে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার থানা বাজার
এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে এসে সেনাবাহিনী
ও সেটলার বাঙালিদের যৌথ হামলায় তিনি শহীদ হন।
সেদিন যা
ঘটেছিল (একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে সংক্ষেপিত):
“
সমাবেশের দিন (১৩ অক্টোবর) সকাল থেকে স্থানীয় কিছু বাঙালি বেতনভুক নেতা থানা
বাজারে দোকানপাট বন্ধ করার চেষ্টা করে। তারা ক্ষেত খামারে যে বাঙালিরা কাজে
নেমেছিল তাদেরও কাজ বন্ধ করে লাঠিসোটা নিয়ে প্রস্তুত হয়ে যেতে বাধ্য করে। থানা
বাজার সেদিন হাটের দিন। স্বাভাবিকভাবে যেসব লোকজন বাজার অভিমুখে আসছিল তারা যাতে
আসতে না পারে তার জন্য ফেরীঘাট বন্ধ সহ রাস্তার মোড়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পথ
রোধ করে রেখেছিল বাঙালিরা।
ইতিমধ্যে
হাজার হাজার বাঙালি দা, খন্তা, বল্লম, লাঠি, সাইকেলের চেইনসহ আরো বিভিন্ন ধারালো
অস্ত্র নিয়ে ভাঙা বিল্ডিং নামক আর্মি চেকপোষ্ট কাছে আক্রমণাত্মক ভঙ্গিতে অবস্থান
নেয়। কিছুক্ষণের মধ্যেই বাঙালিরা আরো বেশি উত্তেজনা সৃষ্টি করে এবং উস্কানিমুলক
শ্লোগান দিতে থাকে। এমন সময় সমাবেশে যোগ দিতে আসা পাহাড়ি ছাত্র পরিষদের একটি মিছিল
মাইনী ব্রিজ অতিক্রম করলে সাথে সাথে আর্মি চেক পোষ্ট থেকে রাস্তা ব্লক করা হয়। এ
সময় স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানা, ইলিয়াস, তরুণ বিশ্বাস সহ আরো কিছু বাঙালি
পাহাড়িদের দিকে এগুতে থাকলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় দাঁড়িয়ে তামাশা
দেখছিলো লে: ফরিদ।
বাঙালিরা
যখন পাহাড়িদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করলো ঠিক তখনই আর্মি চেকপোষ্ট থেকে
একটি হুইসেল বেজে উঠে।
সঙ্গে সঙ্গে হাজার হাজার বাঙালি পাহাড়িদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম দিকে পাহাড়িরা
আক্রমণ প্রতিহত করতে চেষ্টা করে। অবস্থা নাজুক আকার নিলে টিএনও পুলিশকে ফাঁকা গুলি
করার নির্দেশ দেন। গুলির শব্দ হওয়ায় সাথে সাথে পাহাড়িরা দৌঁড়ে পালাতে থাকে। এ
সুযোগে বাঙালিরা আরো বেশি পাহাড়িদের উপর আক্রমণ চালায়। এতে ভরদাস মুনি মারা যায়
এবং আরো অনেকে আহত হয়।”(চোখে দেখা ও কানে শোনা, রক্তাক্ত দিঘীনালা- সুপ্রিয়,
জুম্মকণ্ঠ, ২০ নভেম্বর ১৯৯২)
সেদিন
অসংখ্য মুক্তিকামী মানুষের তেজোদীপ্ত মিছিলে সামিল হয়েছিলেন বানছড়া গ্রামের ৭০
বছরের বৃদ্ধ ভরদাস মুনি। প্রৌঢ়ত্ব তাকে অন্ধকার ঘরের কোণে আটকিয়ে রাখতে পারেনি।
দাসত্ব ও নিপীড়ন নির্যাতনের শৃংখল থেকে মুক্তির জন্য তিনি দৃঢ় পদক্ষেপে বেরিয়ে
এসেছেন এবং অধিকারহারা মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ
করেছেন। তাঁর এই আত্মবলিদান কিছুতেই বৃথা যাবে না।
শহীদ
ভরদাস মুনি তোমায় লাল সালাম।!
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩
স্মরণ: শহীদ রুইখই মারমা
আজ ২
অক্টোবর ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা শহীদ রুইখই মারমার ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০০৯
সালের এই দিনে লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বটতলী নামক স্থানে সেনা-সন্তু
মদদপুষ্ট দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় রুইখই মারমা শহীদ হন।
রুইখই
মারমা একজন আগাগোড়া সংগ্রামী ব্যক্তিত্বের নাম্। তিনি ভাগ্য বিড়ম্বিত,
লাঞ্ছিত-বঞ্চিত ও অধিকারহারা জনগণের অধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে
কাজ করে গেছেন। জনগণের ওপর সেনা নির্যাতন, ভূমি বেদখল প্রতিরোধের ক্ষেত্রে তার
রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। সে সময় লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড়ে সেনা-উস্কানিতে
ভূমি বেদখলের মহোৎসব শুরু হলে তার
বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেছিলেন। তার সুদক্ষ নেতৃত্বের কারণেই সেনাবাহিনী ও তাদের চর-এজেন্টর একের পর
এক ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্নভিন্ন হয়ে যায়। এক কথায় রুইখই মারমা অপরিসীম
দায়িত্বশীলতার সাথে এলাকার জনগণের স্বার্থের পাহারা দিয়েছিলেন। যার কারণেই তাকে হত্যা
করা হয়।
রুইখই
মারমাকে শারিরীকভাবে হত্যা করা গেলেও নিপীড়িত জনগণের মুক্তির যে স্বপ্ন তিনি দেখে
গেছেন সেই স্বপ্নের কোন মৃত্যু নেই। যে আকাঙ্খা বুকে ধারণ করে তিনি আজীবন সংগ্রাম
করে গেছেন, সে আকাঙ্খা চিরঞ্জীব- - শত সহস্র মানুষের মিলিত সংগ্রামী চেতনার প্রতিধ্বনি।
শহীদ
রুইখই মারমা তোমায় লাল সালাম!
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩
সহযোদ্ধা শুক্ল’র না ফেরার দেশে চলে যাওয়া ও আমার অনুভূতি
দুরারোগ্য
ব্ল্যাড ক্যান্সারের সাথে যুদ্ধে হেরে গিয়ে সহযোদ্ধা শুক্ল বিকাশ চাকমা আমাদের
সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। মাত্র ৩২ বছর বয়সে তার এভাবে চলে যাওয়া
কিছুতেই মেনে নেয়া যায় না। কিন্তু তারপরও মেনে নেয়া ছাড়া কি-ই বা করার আছে?
শুক্ল
চাকমা দীর্ঘদিন ধরে ব্ল্যাড ক্যান্সারে ভুগছিলেন। সে দীর্ঘ কয়েক মাস যাবৎ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পরও শারিরীক অবস্থার উন্নতি না
হওয়ায় তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। সে প্রাণপন চেষ্টা করেছিলো ক্যান্সরের বিরদ্ধে
জয়ী হওয়ার। কিন্তু জয়ী হতে পারেনি। শেষ পর্যন্ত হেরে গেলো। গতকাল শনিবার(২৮
সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সে সবাইকে ছেড়ে চলে গেছে।
মৃত্যুর
দু’দিন আগে তাকে দেখতে তার বাসায় গিয়েছিলাম। কিন্তু সেদিন সে ক্যান্সরের যন্ত্রণায়
ছটফট করছিলো। সে কথা বলতে ও লোকজনকে চিনতে পারছিলো না। যার কারণে সেদিন তার সাথে
আর কোন কথা বলা সম্ভব হয়নি। তার রোগ যন্ত্রণা উপশমের আশায় সেদিন বাড়িতে ভিক্ষু
ডেকে পরিত্রাণ সূত্র শ্রবণ করা হয়েছিল।
আজ রবিবার
সকালেও শেষবারের মতো তাকে দেখতে গিয়েছি। সেখানে গিয়ে দেখি তার বাবা অসহায়ভাবে
বাড়ির বাইরে এক কোণায় বসে রয়েছে। তাকে সান্ত্বনা দেয়া ছাড়া আর কোন কিছুই ছিল না।
শুক্ল
বিকাশ চাকমা আত্মীয়তার সম্পর্কে আমার ভাতিজা হয়। সে আমার চেয়ে বেশ কয়েক বছরের ছোট।
আমরা একই এলাকার বলতে গেলে একই গ্রামের লোক। ইউপিডিএফে যোগ দেয়ার আগে সে পাহাড়ি ছাত্র
পরিষদের সাথে যুক্ত ছিলো। পরে সরাসরি ইউপিডিএফে যোগ দিয়ে একনিষ্টভাবে সংগঠন গড়ার
কাজ করেছিলো। সে যখন পার্টিতে যোগ দেয় তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। তার
ইউপিডিএফের যোগদানের খবর পেয়ে আমি যে কি পরিমাণ খুশী হয়েছিলাম তা বলার মতো নয়।
শুক্ল
চাকমা পার্বত্য চট্টগ্রামে চলমান পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে একজন যোগ্য কর্মী হয়ে
গড়ে উঠার অবস্থায় ছিলো। সে বেঁচে থাকলে পার্বত্য চট্টগ্রামের অভাগা জুম্মদের
অধিকার প্রতিষ্ঠার জন্য নিশ্চয় কিছুটা হলেও অবদান রাখতে পারতো। তার অকাল মৃত্যুতে
পার্টি ও জনগণ একজন একনিষ্ট সংগ্র্রামী সহযোদ্ধাকে হারালো। এ ক্ষতি কিছুতেই পূরণ
হবার নয়। তবে, সে যে আদর্শে বলীয়ান হয়ে লড়াই-সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করেছিলো
সে আদর্শের কোন মৃত্যু নেই।
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩
শহীদ রূপক চাকমার স্মরণে
আজ ২১
সেপ্টেম্বর শহীদ রূপক চাকমার ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে ইউপিডিএফ’র
পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পানছড়ির মধুমঙ্গল পাড়ায় সন্তু লারমার লেলিয়ে
দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে।
মৃত্যুর
১২তম বার্ষিকীতে তাকে স্মরণ করেই আজ এই সংক্ষিপ্ত লেখা।
আমার
অনুসরণীয় ব্যক্তিদের মধ্যে রূপক চাকমা ছিলেন একজন। তার সাথে কাজ করার তেমন বেশি
সুযোগ না হলেও যে ক’বার তার সাথে সফরসঙ্গী হয়েছি তার আচার-আচরণ, কথাবার্তা ও
চালচলনে আমি অনুপ্রাণিত হয়েছি।
মনে পড়ছে
১৯৯৯ সালের কথা। রূপক দা সহ পিসিপি’র কেন্দ্রীয় একটি সফর দল খাগড়াছড়ি ও রাঙামাটি
সফর করে। এ সফর দলে আমিও যোগ দিই। সফর দলে আরো অনেকে ছিলেন, যারা আর এখন পার্টি বা
সংগঠনের সাথে যুক্ত নেই। খাগড়াছড়ির মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের পর সফর
দলটি রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে যায়। সেখানে গিয়ে চৈ ছড়ি নামক একটি গ্রামে
আমরা রূপক দা সহ একটি বাড়িতে রাতযাপন করি। যতদূর মনে পড়ে ২১ জানুয়ারি ঘিলাছড়ি ইউপি
কমিটি গঠনের পর বিকেলে আমরা রওনা দিই লক্ষীছড়ির উদ্দেশ্যে। ঘিলাছড়ি মৌন পাড়ি দিয়ে
ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে আমরা লক্ষীছড়ির পেক্কো আদামে গিয়ে পৌঁছি। সেখানে
রাতযাপন করা হয়। পরদিন আমরা রওনা দিই লক্ষীছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে। বিকেলের
দিকে আমরা মরাচেঙের বাদী পাড়া নামক এলাকায় গিয়ে পৌঁছি।
২৪
জানুয়ারি লক্ষীছড়ি থানা শাখার সম্মেলন আয়োজন করা হয়। এ সম্মেলন বানচাল করার জন্য
প্রশাসন চক্রান্ত করে ১৪৪ ধারা জারি করে। এদিন রূপক দা সহ অন্যান্য নেতারা ধৈর্য্য
ও দৃঢ়তার সহিত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন। ১৪৪ ধারা উপেক্ষা করে সেদিন
আমাদের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
মৃত্যুর
কিছুদিন আগেও রূপক দা লক্ষীছড়ি সফর করেন। সে সময়ও তার সাথে থাকা-খাওয়ার সুযোগ
হয়েছে আমার। সেখানে অবস্থানকালে তিনি প্রচণ্ড ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন। ঔষধ
সেবনের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও তখন পর্যন্ত দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি। এ
অবস্থায় পানছড়ি এলাকায় ইউপিডিফ’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তার উপর
দায়িত্ব পড়ে। তিনি কোন কার্পণ্য না করে লক্ষীছড়ি থেকে খাগড়াছড়িতে যান নির্বাচনী
প্রচারণায় অংশ নিতে। কিছুদিন পরই তার মৃত্যুর খবর শুনতে পাই।
রূপক দা
আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার যে চেতনা, তার যে আদর্শ সেটা কোনদিন মুছে যাবে না।
জুম্ম জাতির আদর্শের প্রতীক হয়ে তিনি বেঁচে থাকবেন চিরদিন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




