আজ ৭ মার্চ সেনা সৃষ্ট মুখোশ বাহিনীর বিরুদ্ধে গৌরবোজ্জ্বল
প্রতিরোধ বার্ষিকী ও শহীদ অমর বিকাশ দিবস। ১৯৯৬ সালের এদিন খাগড়াছড়ির জনতা মুখোশ বাহিনীর
বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলে। এদিন মুখোশ বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে
সেনাবাহিনীর গুলিতে শহীদ হন অমর বিকাশ চাকমা। জনতার প্রতিরোধের মুখে পরবর্তী সময়ে সরকার
ও সেনাবাহিনী মুখোশবাহিনী ভেঙে দিতে বাধ্য হয়।
সে সময় তিন সংগঠনের (পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র
পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন) মুখপত্র স্বাধিকার বুলেটিনে এ ঘটনার বিস্তারিত বিবরণ
তুলে ধরা হয়। নীচে স্বাধিকার বুলেটিনে প্রকাশিত প্রতিবেদনটি হুবহু দেয়া হলো:
-----------------