বান্দরবান জেলার থানছির যে অঞ্চলে এখন দুর্ভিক্ষ চলছে সে এলাকাটি এখনো
পাহাড়িদের জন্য সুরক্ষিত বলা যায়। সে এলাকায় পাহাড়িরা এখনো নিরাপদে চলাফেরা করতে পারে।
সেখানে পাহাড়ি মেয়েরা নিরাপদে জুমক্ষেতে কাজ করতে পারে, কুয়া-ঝিড়ি থেকে পানি আনতে যেতে
পারে, একা একা বাড়িতে থাকতে পারে। এক সময় গোটা পার্বত্য চট্টগ্রামই ছিল এমন দুর্গম
কিন্তু পাহাড়িদের জন্য নিরাপদ এলাকা। শত কষ্টের মাঝে জীবন-যাপন করলেও তারা ছিল নিরাপদে,
তখন ছিল না সেটলার নামক কীটদের যন্ত্রণা। কিন্তু কালক্রমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম
এলাকায় রাস্তাঘাট হয়েছে, হাট-বাজার বসেছে। আর সেই সাথে বসানো হয়েছে ক্যাম্প, পুনর্বাসন
করা হয়েছে সেটলার কীটদের। এরপর পাহাড়িদের উচ্ছেদের পালা শুরু। তারা নিজ গ্রাম-বসতভিটা
থেকে উচ্ছেদ হয়ে যায়। আর পাহাড়িদের ফেলে যাওয়া জায়গা-জমিগুলো জবরদখল করে নেয় সেটলার
কীটগুলো।
শনিবার, ২৮ মে, ২০১৬
রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিছু কথা
আজ ২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ১৭
নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে
ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে
যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১
অক্টোবর জাতিসংঘ
সাধারণ পরিষদের ৬৫তম
অধিবেশনে এখন
থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ-
এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
স্মৃতিতে রূপক দা
আমার অনুসরণীয় ব্যক্তিদের মধ্যে রূপক চাকমা ছিলেন একজন। তাঁর সাথে কাজ করার তেমন বেশি সুযোগ না হলেও যে ক’বার তাঁর সাথে সাক্ষাত হয়েছে বা সফরসঙ্গী হওয়ার সুযোগ হয়েছে তাতে তাঁর আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনে আমি অনুপ্রাণিত হয়েছি। তাঁর অমায়িক আচরণে আমি যারপরনাই মুগ্ধ হয়েছি।
মনে পড়ছে ১৯৯৯ সালের কথা। রূপকদা সহ পিসিপি’র কেন্দ্রীয় একটি সফর দল খাগড়াছড়ি ও রাঙামাটি সফর করে। এ সফর দলে আমিও যোগ দিই। সফর দলে আরো অনেকে ছিলেন, যারা আর এখন পার্টি বা সংগঠনের সাথে যুক্ত নেই। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের পর সফর দলটি রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে যায়। সেখানে গিয়ে চৈ ছড়ি নামক একটি গ্রামে আমরা রূপক দা সহ একটি বাড়িতে রাতযাপন করি। যতদূর মনে পড়ে ২১ জানুয়ারি ঘিলাছড়ি ইউপি কমিটি গঠনের পর বিকেলে আমরা ২৬ জনের একটি দল রওনা দিই লক্ষ্মীছড়ির উদ্দেশ্যে। ঘিলাছড়ি মৌন পাড়ি দিয়ে ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে আমরা লক্ষীছড়ির 'পেক্কো আদাম' নামের একটি গ্রামে গিয়ে পৌঁছি। সেখানে রাতযাপন করা হয়। পরদিন ২২ জানুয়ারি আমরা রওনা দিই লক্ষ্মীছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে। কয়েক মাইল পথ পায়ে হেঁটে, এবড়ো-থেবড়ো পথ পাড়ি দিয়ে বিকেলের দিকে আমরা মরাচেঙের বাদী পাড়া নামক এলাকায় গিয়ে পৌঁছি।
২৪ জানুয়ারি আয়োজন করা হয় লক্ষ্মীছড়ি থানা শাখার সম্মেলন। এ সম্মেলন বানচাল করার জন্য প্রশাসন চক্রান্ত করে ১৪৪ ধারা জারি করে। এদিন রূপকদা সহ অন্যান্য নেতারা ধৈর্য্য ও দৃঢ়তার সহিত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন। ১৪৪ ধারা উপেক্ষা করে হাজারো জনতার অংশগ্রহণে সেদিন আমাদের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
২৪ জানুয়ারি আয়োজন করা হয় লক্ষ্মীছড়ি থানা শাখার সম্মেলন। এ সম্মেলন বানচাল করার জন্য প্রশাসন চক্রান্ত করে ১৪৪ ধারা জারি করে। এদিন রূপকদা সহ অন্যান্য নেতারা ধৈর্য্য ও দৃঢ়তার সহিত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন। ১৪৪ ধারা উপেক্ষা করে হাজারো জনতার অংশগ্রহণে সেদিন আমাদের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

